• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে উড়ো চিঠি দিয়ে অগ্নিসংযোগ ও হত্যার হুমকি, গ্রেফতার ১

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে উড়ো চিঠি দিয়ে অগ্নিসংযোগ ও হত্যার হুমকির ঘটনায় সাখাওয়াত হোসেন (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উলিপুর পৌরসভার পশ্চিম শিববাড়ী গ্রামের আজাহার আলীর পুত্র।

জানা গেছে, গত ২ মার্চ সকালে পশ্চিম শিববাড়ী গ্রামের আজগার আলীর বসতবাড়ীর আঙ্গিনা ঝাড়ু দেওয়ার সময় একটি ঠিকানা বিহীন লিখিত চিঠি দেখতে পান তার স্ত্রী। তাদের ছোট ছেলেকে দিয়ে চিঠিটি পড়িয়ে দেখতে পায় ১ লক্ষ টাকা চাঁদা দাবী, বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি কথা লেখা আছে। চাঁদার টাকা মোবাইল ফোনের মাধ্যমে দিতে বলেন হুমকিদাতা। টাকা না দিলে আজগার আলী ও তার সন্তানদেরকে খুন ও বসতবাড়ীতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়।

ঘটনার দিন পুনরায় গত ১১ মার্চ গভীর রাতে আজগার আলী ও তার পরিবারের লোকজন বিকট শব্দ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ীর গেইটের সামনে একটি পেট্রোলযুক্ত ফটকা বোমা জ্বলছে। তার ডাক চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এসে পেট্রোলযুক্ত ফটকা বোমা সাদৃশ্য নিভিয়ে ফেলেন।পরে বসতবাড়ীর আঙ্গিনায় পূর্বের ন্যায় চাঁদা ও হত্যার হুমকির একটি ঠিকানা বিহীন লিখিত চিঠি দেখতে পান। এ ঘটনায় উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগী আজগার আলী। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে শনিবার(১৬ মার্চ) রাতে চাঁদা দাবী ও হত্যার হুমকিদাতা সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেন।

রোববার(১৭ মার্চ) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category