• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘শেকরের টানে ঐতিহ্যের সন্ধানে’ এই শ্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ফ্রেন্ডস ফেয়ার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ফ্রেন্ডস ফেয়ার কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি চত্বরে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত থেকে দিবসটির ইতিহাস ও গুরুত্ব তুলে ধরাসহ সংগঠনের একাল-সেকাল নিয়ে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক জুলফিকার আলী সেনা, দীপ্ত টেলিভিশন এর লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী সায়ফুল হোসেন সরদার খোকন, জনতা ব্যাংকের অ্যাসিট্যান্ট জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন, বজরা এল.কে আমিন কলেজের সিনিয়র প্রভাষক জিয়াউর রহমান জিয়া, দুই বাংলার ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা, ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী পরিষদের সদস্য নারায়ণী রায়, ডাঃ লোকমান হাকিম, ডাঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।এছাড়াও সংগঠনের সাথে জড়িত নবীন প্রবীণ সদস্যরাও উপস্থিত থেকে সংগঠন আরো গতিশীল রাখতে নানা বিষয়ে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category