• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

উলিপুরে খালেদা জিয়াকে গালিগালাজ করে যুবদল নেতাকে মারধর, গ্রেপ্তার ১

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গালিগালাজ ও যুবদল নেতাকে মারধরের মামলায় এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে।

গ্রেপ্তার আনিছুর রহমান(২৫) দুর্গাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা ও গোড়াই সরকারপাড়া গ্রামের জান্নাত আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল ইসলাম(৪৫) গত ২০১৭ সালের ১ জানুয়ারি পাঁচপীর বাজার থেকে নিজ বাড়ীতে যাওয়ার পথে পাঁচপীর বাজার সংলগ্ন ৫’শ গজ উত্তরে বটগাছের নীচে পৌঁছায় যুবদল নেতা মন্জুরুল ইসলাম। এসময় আওয়ামীলীগ নেতা আনিছুর রহমানসহ কয়েকজন বেগম খালেদা জিয়া সর্ম্পকে বাজে মন্তব্য করাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যুবদল নেতা মন্জুরুল প্রতিবাদ করলে পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামীলীগ নেতা আনিছুর রহমানসহ তার সংগীয়রা ধারালো ছোড়া, লাঠি, লোহার রড দিয়ে যুবদল নেতাকে মারপিট করে জখম করে এবং সাথে থাকা ব্যবসার ৭৫ হাজার ৫’শ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় গত ৮ অক্টোবর যুবদল নেতা মন্জুরুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে উলিপুর থানায় মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার(১০ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম খন্দকার মুহিব্বুল্লাহ জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category