• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

উলিপুরে গলায় ফাঁস দিয়ে মানসিক রোগীর আত্মহত্যা

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে সামছুল হক (৬৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সামছুল হক কাশিয়াগাড়ী গ্রামের মৃত দানেশ মামুদের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, সামছুল হক অনেক দিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার ভোরের দিকে চৌমহনী বাজার সেডের এঙ্গেলের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে সকালে বাজারে মাছ বিক্রেতা হ্যাদালুসহ আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে নিহত ব্যক্তির পরিবারকে এবং পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহল আমীন জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category