• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

উলিপুরে চাউল ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর মধ্যবাজারে ভ্রাম্যমান আদালত এক চাউল ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে পাট অধিদপ্তরের আওতায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাহ আলম নামের এক চাউল ব্যবসায়ীর কাছ থেকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক ১৯টি পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক করা হয়েছে। এই উপলক্ষ্যে পাট অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রায়ই বিভিন্ন বাজারে প্রচারণা চালায়। বুধবার দুপুরে উপজেলার পাট উন্নয়ন সহকারী কর্মকর্তা সাইফুননেছা বাজার পরিদর্শনে এসে চাউল ব্যবসায়ী শাহ আলমের দোকানে যান। এ সময় শাহ আলম ওই কর্মকর্তার সাথে খারাপ ব্যবহার করে দোকান করেন। পরে ওই কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের স্মরণাপন্ন হলে দ্রুতই ভ্রাম্যমাণ আদলত সেখানে উপস্থিত হন এবং শাহ আলমের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর জানান, অনেকবারই ব্যবসায়ীদের বিভিন্নভাবে বুঝিয়ে বলা হলেও তারা কর্ণপাত করছেন না, বিধায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী অর্থদন্ড করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category