• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাত, অবশেষে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাতের মামলা ও ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইদুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বুড়াবুড়ি ইউনিয়নের আটারোপাইকা গ্রামের সৈয়দ আলীর ছেলে।

পুলিশ জানায়, বুড়াবুড়ি ইউনিয়নের আটারোপাইকা গ্রামের জয়কালী ভাটার মালিক সাইদুল ইসলাম শেয়ার পাটনারদের কাছে চেক দিয়ে টাকা আত্মসাত করে। এই সংক্রান্তে তার বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়। মামলার পর থেকে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় পলাতক ছিল আসামী সাইদুল। গত ১ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই শাহ আলম, এসআই মিজানুর রহমানসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে ৬ টি ওয়ারেন্টভূক্ত ও ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

শনিবার(৩ ফেব্রুয়ারি) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category