• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে জমি-জমা বিরোধের জেরে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে জখম করায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার গ্রামে।

মামলা সুত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের গোড়াই পিয়ার গ্রামের আব্দুল গফফারের স্ত্রী শাহানুর বেগম(৫৫) এর পৈত্রিক সূত্রে পাওয়া জমি নিয়ে একই এলাকার হেছার মাহমুদের ছেলে আবুল হোসেন(৫২) সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। গত ১৫ এপ্রিল ঘটনার দিন সকালে জমি পরিমাপ করতে যান শাহানুর। এসময় অভিযুক্ত আবুল হোসেন ও তার সঙ্গীয়রা পূর্বপরিকল্পিত ভাবে লাঠি, ধারালো ছোড়া, লোহার রড নিয়ে জমি পরিমাপে বাধা দেন। শাহানুরের স্বামী আব্দুল গফফার ও ছেলে শফিউল আলম সুজা প্রতিবাদ করলে আবুল হোসেনসহ তার সঙ্গীয়রা আব্দুল গফফারকে মাথায় ও হাতে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্বামীকে বাঁচাতে শাহানুর ও তার ছেলে শফিউল আলম সুজা এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে আব্দুল গফফারকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় শাহানুর বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

সোমবার(২২ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category