• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালন

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উলিপুর থানার এসআই আতিকুর রহমান আতিক, আওয়ামীলীগ নেতা পার্থ সারথী সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেশকাতুল আবেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌল্লা, জুনিয়র পরিসংখ্যান সহকারী ইমরুল হাসান, শারমিন জাহান, হিসাবরক্ষক সামছুল ইসলাম, চেইনম্যান ইয়াসমিন বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category