• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

উলিপুরে জাল টাকাসহ যুবক আটক

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরের জাল টাকাসহ মাসুদ রানা (৩৩) নামের এক যুবককে আটক করেছেন থানা পুলিশ। আটককৃত ওই যুবক জাল টাকা দিয়ে তেল, ফল, মাছ কিনে এরপর সবজি নেয়ার সময় আটক হয়। এ ঘটনায় মামলা হলে বুধবার (৩ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক ওই যুবক মঙ্গলবার বিকালে পৌর শহরের ফল মার্কেট থেকে সরিষার তেল নিয়ে এক হাজার টাকার নোট প্রদান করেন। এরপর দোকানদার তেলের মূল্য কেটে নিয়ে বাকী টাকা ফেরত দেন। একই যুবক পাশ্ববর্তী ফল ও মাছ দোকান থেকে সামান্য পরিমান জিনিস ক্রয় করে উভয়কে এক হাজার টাকার দুটি নোট প্রদান করেন। এদিকে সরিষার তেল দোকানি এক হাজার টাকার নোটটি পরে যাচাই করে দেখেন টাকাটি জাল।

এ ঘটনায় তিনি তার কর্মচারীসহ ওই যুবককে খুঁজতে থাকলে সবজি ক্রয় করার সময় তাকে আটক করেন। এ সময় বাজারে হট্টগোল শুরু হলে ফল বিক্রেতা ও মাছ বিক্রেতা ঘটনাস্থলে এসে বিস্তারিত জানতে পেরে তাদেরকে দেয়া নোটটি যাচাই করে দেখেন তাদের দেয়া নোট দুটিও জাল। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় ওই যুবককের কাছ থেকে আরও সাতটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। আটককৃত ওই যুবক ঢাকা থেকে জাল টাকা সংগ্রহ করে কুড়িগ্রাম-উলিপুরসহ বিভিন্ন জায়গায় মালামাল ক্রয় করে ও জাল টাকার ব্যবসা করে বলে স্বীকার করেন।

এ ঘটনায় তেল ব্যবসায়ী নওয়াব আলী বাদী হয়ে মঙ্গলবার রাতে ওই যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেন। আটককৃত মাসুদ রানা কুমিল্লা জেলার হোমনা থানার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দি এলাকার আব্দুল আউয়ালের ছেলে বলে জানা গেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা জানান, জাল টাকাসহ আটক ওই যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাকে বুধবার (৩ এপ্রিল) আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category