• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ নওগাঁর মহাদেবপুরে সাবেক ডেপুটি স্পিকার নান্নুর নবম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন

উলিপুরে টিসিবির ডাল ও তেল পাচারকালে জনতার হাতে আটক

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে টিসিবির ডাল ও তেল পাচারকালে জনতা আটক করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৭মার্চ) রাত ১১টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের সীমান্ত বাজার (দলবাড়ি) এলাকায়। এব্যাপারে ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের টিসিবি ডিলার আরাফাত ট্রেডার্স’র শতাধিকারী মরিয়ম বেগম রশিদ মার্কেটের গোডাউন থেকে ৩ ব্যবসায়ীর কাছে গোপনে ডাল ও তেল বিক্রি করে দেন। মালামাল ক্রেতারা মুসুর ডাল ও সোয়াবিন তেলের ৩ বস্তা বাইসাইকেলে করে নিয়ে যাচ্ছিল। সীমান্ত বাজার (দলবাড়ি) এলাকায় পৌঁছিলে এলাকার লোকজন টের পেয়ে তাদের আটক করে। বস্তা খুলে দেখতে পায় সব টিসিবির ডাল ও তেল। উপস্থিত জনতা ৩ বস্তার সিংহভাগ ডাল ও তেল লুট করে নিয়ে যায়। এসময় দুই ক্রেতা সাইকেল নিয়ে কৌশলে পালিয়ে যায়। এরমধ্যে ১৫ বোতল সোয়াবিন তেল (৩০লিটার) ও ৪ প্যাকেট (৮ কেজি) মুসুর ডাল সহ গুনাইগাছ ইউনিয়নের রাম রামধন জুম্মাহাট গ্রামের রসুল মিয়ার পুত্র আব্দুল হামিদকে আটক করা হয়। আটকৃত ডাল ও তেল গ্রাম পুলিশ মশিহার রহমানের বাড়িতে রাখা হয়েছে।
আব্দুল হামিদ মুচলেখায় উল্লেখ করেন, তিনি টিসিবি ডিলার মরিয়ম বেগমের কাছে এসব মালামাল কিনেছেন।

ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, পাচারকারী আব্দুল হামিদের কাছে মুচলেখা লিখে নিয়ে উদ্ধারকৃত মালামাল গ্রাম পুলিশ মশিহার রহমানের বাড়িতে রাখা হয়েছে।
টিসিবি ডিলার মরিয়ম বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব মালামাল আমার নয়।
উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা’র সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তে প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category