• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে তালা ভেঙে বাড়ীতে চুরি, পুলিশের অভিযানে গ্রেফতার ৩

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে তালা ভেঙে বাড়ীতে চুরির ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উলিপুর সরদার পাড়া গ্রামের বেলাল হোসেনের পুত্র মোঃ ফুলবাবু(৩৫), নুর মোহাম্মদের পুত্র মোঃ মিজানুর রহমান ওরফে রনি(৩০) ও পূর্ব বাজার খাওনার দরগা গ্রামের জামাল উদ্দিনের পুত্র মোঃ বিপ্লব মিয়া (২৬)।

মামলা সুত্রে জানা গেছে, উলিপুর পূর্ব বাজারে নাসরীন ইসলাম ও তার দেবর তানভিরুল ইসলামের বাড়ী পাশাপাশি একই বাউন্ডারীর ভিতরে। তানভিরুল ইসলাম দিনাজপুর কোতয়ালী থানায় অফিসার ইনচার্জ হিসাবে কর্মরত থাকায় স্ব-পরিবারে দিনাজপুরে বসবাস করেন। বাড়ীটি দেখাশুনা করেন ভাবী নাসরীন। গত ২২ জুলাই রাত সাড়ে ১০টায় প্রতিদিনের ন্যায় বাড়ীটি বাহির থেকে দেখিয়া নিজ বসতবাড়ীতে ঘুমাইতে যায় নাসরীন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পান তাদের বসতবাড়ীর মেইন গেইটের দরজা খোলা, দক্ষিন দুয়ারী বসতঘরের দরজার তালা ভাঙ্গা, উত্তর দুয়ারী বসতঘরের তালা ভাঙ্গা ও দরজা খোলা দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
মামলার বাদী নাসরীন ইসলাম বলেন- আলমারীর ড্রয়ারের তালা ভাঙ্গা, বিছানার তোষক উল্টানো, সোকেসের জিনিসপত্র সব
মেঝেতে ঝড়ানো ছিটানো অবস্থায় ছিল। ড্রয়ারে থাকা ৫ টি স্বর্নের আংটি, নগদ ১৫ হাজার টাকা, জামদানি শাড়ী কাপড় ৬ টি, এলইডি টিভি ১টি ও বসতবাড়ীর বারান্দায় রাখা ২ বস্তা সুপারির বস্তা নিয়ে যায়।

মঙ্গলবার(২৫ জুলাই) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা জানান, ঘটনার সাথে জড়িত তিন চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া দুই বস্তা সুপারি উদ্ধার করা হয়েছে। আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category