• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে দূর্গম চরাঞ্চলে নাশকতার গোপন বৈঠক, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি / ২৮০ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

‎
‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‎কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোরসালিন শেখ (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দূর্গাপুর বাজার থেকে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোরসালিন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও গোড়াই রঘুরায় পাইকপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
‎
‎পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিলো নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা মোহাম্মদ মোরসালিন শেখ সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলে মোরসালিন শেখ সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় মোরসালিনকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category