• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বুড়িতিস্তা নদীতে ডুবে ইশরাত হোসেন শাওন(৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের মধ্যদড়িচর পাঁচপাড়া গ্রামে। শিশুটি স্থানীয় আল আমিন ইসলামিয়া একাডেমীর ১ম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার(২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় মধ্যদড়িচর পাঁচপাড়া গ্রামের মো. ফরহাদ হোসেন জুয়েল তার স্ত্রীসহ ছেলে ইশরাত হোসেন শাওনকে নিয়ে বাড়ীর পার্শ্ববর্তী বুড়িতিস্তা নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার শেষে বাড়ীতে পৌঁছে শিশু শাওনকে খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াইটায় বুড়িতিস্তা নদীতে শিশুটির মরদেহ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category