• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে প্রত্যন্ত চরাঞ্চলে ৩৪ বোতল বিদেশি মদসহ আটক- ২

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে প্রত্যন্ত চরাঞ্চলে ৩৪ বোতল বিদেশি অফিসার চয়েস মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা গ্রামের মৃত আব্দুল হামিদ মোল্লার পুত্র মোঃ ফারুক মোল্লা(৪০) ও মৃত জামাল মুন্সির পুত্র মোঃ রাশেদুল ইসলাম(৪৫)।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল্লাহ’র নেতৃত্বে বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা গ্রামে অভিযান চালিয়ে ফারুক মোল্লা ও রাশেদুল ইসলামকে ৩৪ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।

বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category