• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে ভারাটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের চেষ্টা: পুলিশের হাতে আটক ১০

দিনকাল বিডি / ২২৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ভারাটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, উলিপুর পৌরসভার নিজাই খামার এলাকায় শহিদুল ইসলামের সাথে একই এলাকার আব্দুল করিমের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ২৬ মার্চ বিকেলে আব্দুল করিম ভারাটে লোকজন নিয়ে ভুক্তভোগী শহিদুল ইসলামের বাড়ীতে প্রবেশ করে তার পিতা মোঃ আব্দুল আহাদ ও স্ত্রী মোছাঃ মার্জিয়া বেগমকে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন ভারাটে সন্ত্রাসীদের আটক করে থানায় খবর দেয়। এ ঘটনায় ভুক্তভোগী শহিদুল ইসলাম বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে আরো ৫/৬ জন অজ্ঞাত নামীয়কে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আজিজুল হাকিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ১০জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার মালতিবাড়ী দিগড় এলাকার মৃত বদিয়তুল্যার পুত্র মোঃ আনোয়ারুল ইসলাম মুকুল (৩৮), মোখলেছুর রহমানের পুত্র মোঃ ফরহাদ হোসেন (৩৫), মৃত সুধির চন্দ্র সেনের পুত্র সুমন চন্দ্র সেন(৩৬), মৃত আবুল হোসেনের পুত্র মোঃ মাইদুল ইসলাম(৩৫), মৃত আঃ মজিদের পুত্র মোঃ শাহিন আলম(৪২), আহাম্মদ হোসেনের পুত্র মোঃ ছকিয়তুল্যা (৩২), আবু তালেবের পুত্র মোঃ আশিক মিয়া (২০), মালতি বাড়ী বাড়াইপাড়া এলাকার আফজাল
হোসেনের পুত্র মোঃ হাফিজুর রহমান (২৫), মৃত আঃ ওহাবের পুত্র মোঃ আতাউর রহমান (৩৫) ও মৃত জাহাঙ্গীরের পুত্র মোঃ আঃ কাদের (২৯)।

এ বিষয়ে সোমবার(২৭ মার্চ) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category