• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে মুদি দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে একটি মুদি দোকানে অগ্নিকান্ডে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে বিদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কয়েকবছর আগে ফেরদৌস স্টোর নামে দোকান শুরু করেন আব্দুল মতিন খোকা নামে এক ব্যবসায়ী। পাইকারী ও খুচরা মুদি মালামাল বিক্রি করতেন তিনি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুল মতিন খোকা জানান, শনিবার বেচাকেনা শেষ করে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পর রাত ১১ টার দিকে লোকজনের হৈচৈ শুনে বের হয়ে এসে দেখি দোকান আগুনে পুড়ছে। আগুনে প্রায় ১১ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে এবং ক্যাশ বাক্সে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা আগুনে পুড়ে গেছে বলে তার দাবী। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আগুনে সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে হাতিয়া ইউপি চেয়ারম্যান মো. শায়খুল ইসলাম নয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category