• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে মোটরসাইকেল উদ্ধার করল পুলিশ, মূলহোতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৩৪ Time View
প্রকাশঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বসতবাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূলহোতা মাইদুল ইসলাম (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। সে থেতরাই ইউনিয়নের কিশোরপুর নয়াঘরিয়া গ্রামের নুর আমিনের পুত্র।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উলিপুর থানার এসআই আনিসুর রহমান সহ সংগীয় ফোর্সের ডিউটি চলাকালে পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম এলাকায় উলিপুর-কুড়িগ্রাম গামী রাস্তার উপর থেকে মোটরসাইকেল আরোহী মাইদুল ইসলামের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে একেক সময় একেক কথা বলে মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। একই রাতে পশ্চিম নাওডাঙ্গা কবিরাজপাড়া এলাকায় রেজাউল করিমের বসতবাড়ির বারান্দা থেকে একটি অ্যাপাচি মোটরসাইকেল চুরি হয়ে যায়। পরে মোটরসাইকেলের মালিক রেজাউল করিম খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার চুরি যাওয়া মোটরসাইকেলটি শনাক্ত করেন। এ ঘটনায় উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলম জানান, চুরি যাওয়া সবুজ-কাল রংয়ের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামীর সাথে আরো কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে।

বুধবার(৪ অক্টোবর) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর মাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category