• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে লোহার গ্রিল কেটে টিউবওয়েল চুরি, গ্রেফতার ৫

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে লোহার গ্রিল কেটে টিউবওয়েল চুরি মামলার তিন ঘন্টার মধ্যে চোর চক্রের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা এলাকার জামাল উদ্দিনের পুত্র মোঃ বিপ্লব মিয়া(২৫), ফুল মিয়ার পুত্র মোঃ ইউনুছ আলী(২৫), জালাল উদ্দিনের পুত্র মোঃ সামিউল ইসলাম(২৯), মোজাম্মেল হকের পুত্র মোঃ মাসুদ রানা(৩২) ও তবকপুর ইউনিয়নের তবকপুর মন্ডল পাড়া গ্রামের আহাম্মদ আলীর পুত্র মোঃ আব্দুর রহিম(৫৫)।

পুলিশ জানায়, পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগা এলাকার কুয়েত প্রবাসী আব্দুল আজিজের বাড়ি থেকে গত ২৬ জানুয়ারি রাতে অজ্ঞাতনামা চোরেরা টিউবওয়েল ও লোহার গ্রিল চুরি করে নিয়ে যায়।এ ঘটনায় শনিবার(২৭ জানুয়ারি) রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই ৫ জনকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। এবং তাদের হেফাজতে থাকা চোরাই লোহার গ্রিল ও টিউবওয়েল উদ্ধার করা হয়।

রোববার(২৮ জানুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category