• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে সাজাপ্রাপ্ত সাবেক ইউপি সদস্য গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে টাকা আত্মসাতের মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফুলবাবু মিয়া(৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফুলবাবু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা বকসী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

জানা গেছে, শনিবার(২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের ঝেল্লারাম বাজার থেকে ফুলবাবু মিয়াকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ফুলবাবু মিয়ার বিরুদ্ধে এনআই অ্যাক্টের একটি মামলায় ১ বছরের সাজা এবং ১৪ লক্ষ টাকার অর্থদন্ডের রায় রয়েছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গ্রেফতারি পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়।

রোববার(৩ ডিসেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category