• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে সাদপন্থীদের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ ঘোষণা ও ইজতেমায় নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১০ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর মসজিদুল হুদার সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা মসজিদের ইমাম শাহাদত বিন শফি, ফুলতলা মসজিদের ইমাম মাও. এনাম, জুম্মাহাট বাজার হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাও. ইয়াছিন আলী, পাঁচপীর বাজার জামে মসজিদের ইমাম মাও. মাসুদুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাদপন্থীরা সন্ত্রাসী, তাদেরকে নিষিদ্ধ করা হোক। তারা বাংলাদেশে মুসলমান পরিচয়ে বসবাস করতে পারবে না। ইজতেমায় নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category