• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামে।

জানা গেছে, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরত নাখেন্দা গ্রামের সেকেন্দার আলীর মেয়ে শারমিন বেগম(২০) এর সাথে চার বছর পূর্বে উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামের আয়নাল হকের ছেলে মাহাবুব আলী(২৭) এর বিবাহ হয়। এরপর থেকেই যৌতুক দাবী করে বিভিন্ন সময়ে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছিল। ঘটনার দিন ২ মার্চ রাতে নিজ ঘরের ভিতর পূর্বপরিকল্পিতভাবে গৃহবধূ শারমিন বেগমকে স্বামীসহ তার পরিবারের লোকজন যৌতুকের দাবীতে মাথা এবং চোখে এলোপাথারীভাবে কিলঘুষি মারিয়া গুরুতর জখম করে। এক-পর্যায়ে গৃহবধূ মাটিতে লুটিয়ে পড়লে আবারো লাঠি দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। নির্যাতনে গৃহবধূ গুরুতর অসুস্থ হলে উলিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূর শারীরিক অবস্থা আশংকাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন।পরে এ্যাম্বুলেন্স যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রোববার(৩ মার্চ) উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুজ্জামান আতিক অভিযান চালিয়ে বজরা ইউনিয়নের খামার বজরা গ্রামের নিজ বাড়ী থেকে অভিযুক্ত মোছা. আখি মনি(২৪) কে গ্রেফতার করেন।

এ বিষয়ে সোমবার(৪ মার্চ) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category