• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে ৪ ঘন্টার মধ্যে চোরাই অটোরিকশা উদ্ধার: মূলহোতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রমের উলিপুরে ৪ ঘন্টার মধ্যে চোরাই অটোরিকশা উদ্ধার করে আন্ত:জেলা চোর চক্রের মূলহোতা মোঃ শরিফ ইসলাম ওরফে সাজেদুল ইসলাম(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শরিফ তবকপুর ইউনিয়নের বামনের হাট এলাকার ফজলার রহমানের পুত্র।

পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের জকরিয়াপাড়া এলাকার এরশাদুল হকের বাড়ী থেকে অজ্ঞাতনামা চোরেরা একটি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। সোমবার(২৯ জানুয়ারি) দুপুরে এই সংক্রান্তে থানায় একটি মামলা দায়ের করা হয়।পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হাকিম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪ ঘন্টার মধ্যে দলদলিয়া ইউনিয়নের তেজারমোড় থেকে চোর চক্রের মূলহোতা মোঃ শরিফ ইসলাম ওরফে সাজেদুল ইসলামকে গ্রেফতার করে। এবং তার হেফাজতে থাকা অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category