• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

এক সপ্তাহে ৭টি গরু চুরি রাণীনগরে আবারো বেড়েছে গরু চুরি

দিনকাল বিডি ২৪ / ৭৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে হঠাৎ করেই আবারো
বেড়ে গেছে গোয়াল ঘর থেকে গরু চুরির ঘটনা। বুধবার রাতে উপজেলার
জলকৈ গ্রাম থেকে একটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে গত এক সপ্তাহে
উপজেলার বিভিন্ন এলাকা থেকে সাতটি গরু চুরির ঘটনা ঘটল। প্রতিনিয়ত
এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক দেখা দিয়েছে।
জলকৈ গ্রামের মৃত রিয়াজ সরদারের ছেলে জাহিদুল ইসলাম আলেম
জানান,জলকৈ বাজারস্থ্য ধান ভাঙ্গা মেলে ছোট একটি গরুর খামার রয়েছে তার।
আপাতত: দুটি গরু ছিল খামারে। বুধবার রাতে চোরেরা মেইন গেটের এবং
গোয়াল ঘরের তালা কেটে ভিতরে প্রবেশ করে দুটি গরুর মধ্যে প্রায় এক লক্ষ ২০
হাজার টাকা দামের একটি গরু চুরি করে নিয়ে গেছে। পাহারাদার দেখতে
পেয়ে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
এর আগে গত ৩০এপ্রিল রাতে উপজেলার গুয়াতা গ্রামের আবু বক্কর সিদ্দিক
তালুকদারের গোয়াল ঘরের তালা কেটে প্রায় এক লক্ষ ৮০হাজার টাকা দামের দুটি
এবং গত ৩মে রাতে উপজেলার রাতোয়াল গ্রামের মজিবুর রহমান এবং তার ছেলে
দুলাল হোসেনের গোয়াল ঘরের তালা কেটে দুই লক্ষ ৪০হাজার টাকা মূল্যের চারটি
গরু চুরির ঘটনা ঘটেছে। এতে করে এলাকাবাসীর মধ্যে আতং ছড়িয়ে পরেছে।
এর আগে গত বছরের ১৫আগষ্ট থেকে চলতি বছরের ১০মার্চ পর্যন্ত উপজেলার
বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। তবে এসব
চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত চোরাই গরু উদ্ধার
কিম্বা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান
জানান,জলকৈ গ্রামে গরু চুরির সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো
হয়েছে। এছাড়া আগের চোরাই গরুগুলো উদ্ধারসহ জরিতদের গ্রেফতারের চেষ্টা
চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category