• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

এবার মিয়ানমার সরকার সমর্থকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে: ফলে, আরও রক্ত ঝরার আশঙ্কা দেখা দিয়েছে

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :সমর্থকদের হাতে অস্ত্র তুলে দিয়ে আরও রক্তপাতের দিকে এগিয়ে গিয়ে ভয়াবহ গৃহযুদ্ধ শুরুর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। সমর্থক এবং কর্মীদের রক্ষা করতে ব্যর্থ হয়ে জান্তা সরকার এখন দেশটির অস্ত্র আইন সংশোধন করে এর প্রতিকারের চেষ্টা করছে বলে ও সূত্রে প্রকাশ।

সূত্র মতে মিয়ানমারের জান্তা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা একটি নতুন নীতি জান্তা সমর্থকদের নিজেদের সুরক্ষার জন্য অস্ত্র রাখার বৈধতা দেবে। দেশটির সরকার ক্ষমতায় আসার পর থেকে ইতিমধ্যেই মিয়ানমারের অনেক অংশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। এই অবস্থায় নতুন করে সাধারণ জনগণকে অস্ত্র রাখার বৈধতা দেয়াটা, আরও রক্তপাতের লক্ষণ হিসেবেই বিবেচিত হচ্ছে।
থাইল্যান্ড’র আর্থিক সহায়তায় পরিচালিত মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ‘ইরাবতি’র তথ্য সূত্র এমন খবর জানিয়েছে।

ওই সূত্রের বরাতে জানা গেছে, নতুন এই নীতির অধীনে, বেসামরিক নাগরিকদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হবে। যাতে তারা নিজেদের রাজ্য এবং অঞ্চলগুলোতে স্থানীয় নিরাপত্তা এবং আইন প্রয়োগে অংশ নিতে পারে। ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের এই লাইসেন্স দেয়া হবে, এতে তারা ৫ ধরণের অস্ত্র রাখাতে পারবে। এই নীতি শুধুমাত্র ইউএসডিপি সদস্য, সামরিক সমর্থক, প্রাক্তন সামরিক কর্মী, প্রশাসক এবং ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য। অন্য কথায়, নতুন নীতি জান্তা সমর্থকদেরই জান্তার পক্ষে লড়াই করার অনুমতি দেবে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে বিদ্রোহীদের হাতে মিয়ানমারে ৫ হাজারের ও বেশী সামরিক জান্তা কর্মকর্তা ও কর্মচারী নিহত হয়েছেন। এবং আরও ৪ হাজার জন আহত হয়েছেন বলে গত ১ ফেব্রুয়ারি একটি প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের বৈঠকে জানান জান্তা প্রধান মিন অং হ্লাইং।

প্রাণ ভয়ে বাংলাদেশ এবং ভারতে পালিয়ে যাচ্ছেন বহু সামরিক সদস্য। এই অবস্থায় নিজেদের শক্তি বাড়াতেই নতুন অস্ত্রনীতি প্রণয়ন করছে জান্তা সরকার।চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য ৩ জেলা, বান্দরবান, রাঙ্গামাটি এবং খাাগড়াছড়ি’র সর্বোত্র উপরোল্লিখিত বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে রিতিমতো ভীতি ছড়িয়ে পড়েছে।এমনোতর: পরিস্থিতাবস্থায় সরকার ও স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা না হলে এতদাঞ্চলের মানুষের যানমালের সীমাহীন ক্ষতি হতে পারে এমন আশংকা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category