• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

এসএসসি পরীক্ষায় পাশ না করতে পারায় বিষপানে প্রাণ গেল শ্রাবন্তীর

দিনকাল বিডি / ৩৩৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় পাশ করতে না পারায় বিষপানে শ্রাবন্তী (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তি জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মলানীপাড়া গ্রামের কৃষক রমেশ বাবুর মেয়ে। সে এবারে মুথরাপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান হান্নান ইসলাম হান্নু বলেন, আজকে এসএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে। আর এ ফলাফলে সে অকৃতকার্য হয়েছে। সে বিষয়টি তার পরিবারকে জানার পর তার সাথে খারাপ আচরণ করেন। এটি সহ্য করতে না পেরে বাড়িতে থাকা কীটনাশক (বিষ) খেয়ে ফেলে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায়।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category