• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ওসির হস্তক্ষেপে গণশৌচাগার থেকে বৃদ্ধকে বাড়ি নিয়ে গেলো তার ছেলেরা

দিনকাল বিডি / ১৭২ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ মার্চ, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে এক বৃদ্ধ পিতাকে সরকারী গণশৌচাগারে রেখে গিয়েছিলো তার ছেলেরা।
বৃদ্ধর নাম লিয়াকত আলী (৭৫), তিনি নগরীর বোয়ালিয়া থানাধীন শহীদ মিনার এলাকার মৃত রমজান আলীর ছেলে।
শুক্রবার নগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শতাধীক স্থানীয়রা জড়ো হয়ে আফসোস এবং হৈচৈ করতে থাকে। সেখানে উপস্থিত হয় গণমাধ্যম কর্মীরাও।
বিষয়টি জানানো হয় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওসি। এ সময় স্থানীয়রা ওসিকে জানান, বৃদ্ধ লিয়াকত আলীর তিন ছেলে এক মেয়ে। বড় ছেলে মিঠু, সে একজন মুদি ব্যবসায়ী। মেজো এবং ছোট ছেলে সুমন ও লিমন তারা দুইজন অটো মিস্ত্রি। তাদের প্রত্যেকের স্বচ্ছল অবস্থা। বৃদ্ধা তার টাকা, জমি, বাড়ি ঘর মেয়ে ও ছেলেদের দিয়ে দিয়েছেন। এখন বৃদ্ধা অসুস্থ। মল-মূত্র বিছানায় ত্যাগ করেন। সেই ঘৃনায় স্ত্রী’দের চাপে ছেলেরা তাকে সরকারী গণশৌচাগারে রেখে যায়। স্থানীয়দের কাছে বিষয়টি জেনে বৃদ্ধর ছেলেদের ডেকে পাঠান ওসি। খবর পেয়ে বৃদ্ধর তিন ছেলে ছুটে আসে। ওসি তাদের বলেন, তোমাদের বাবাকে বাড়ি নিয়ে যাও। সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাও। প্রয়োজনীয় সেবা প্রদান করো। ওসির নির্দেশ বলে কথা। ছেলেরা বৃদ্ধ পিতাকে নিয়ে বাড়ি যায়। এ সময় উপস্থিত ২শতাধিক স্থানীয়রা ওসির দেয়া নির্দেশ শুনে হাতে তালি দেন এবং ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category