• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

কবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষ

দিনকাল বিডি ২৪ / ২৬০ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :ইফতারে ‘পচা বেগুনি’ পরিবেশনকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মার্চ) দিনগত রাত ১১টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন ‘হোটেল সারেং’ থেকে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থীকে পচা বেগুনি পরিবেশন করা হয়। এরপর বেগুনিটির মান ভালো নয়- এমন অভিযোগ জানাতে গেলে হোটেল মালিকের সাথে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয় ।

পরে এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বিষয়টি মীমাংসার জন্য যান। অতঃপর প্রক্টরের উপস্থিতিতেই শিক্ষার্থীরা দুজন হোটেল কর্মচারীকে মারধর করে । তৎক্ষণাৎ আশেপাশের দোকানদার এবং স্থানীয় এলাকাবাসী ও উৎসুক জনতা সেখানে ভিড় করলে শিক্ষার্থীরা লাঠিসোঠা ও রড নিয়ে দফায় দফায় সারেং হোটেলে আক্রমণ চালায় ।

হোটেলের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীরা। এসময় এলাকাবাসী প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । উদ্ভূত সমস্যা নিরসনে তৎক্ষণাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় । পরে রাত ১টায় ত্রিশাল থানা থেকে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হলে শিক্ষার্থীরা পিছু হটে ।

সংঘর্ষের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের রাস্তার পাশের রুমগুলোতে পাথর ছুড়ে মারে এলাকাবাসীরা। এতে কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভেঙে গেছে। এ ছাড়াও ২নং গেট ও বটতলা সংলগ্ন মেসগুলোতেও হামলা চালায় এলাকাবাসীরা। এরপর আরও উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা হামলা চালায় ও কয়েক দফা সারেং হোটেল ভাঙচুর করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, ২ নং গেইট সংলঘ্ন এলাকায় এখনো থমথমে উত্তেজনা বিরাজ করছে । বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় পুলিশ সবাই একত্রিত হয়ে বিষয়টি সমাধানের জন্য কাজ করে যাচ্ছে । যেকোনো সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে, আমরা সতর্কভাবে সবকিছু নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছি ।

এ বিষয়ে ত্রিশাল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) জানান, হোটেলের খাবারের মানের বিষয়টি দেখার দায়িত্ব আমার । এসব বিষয় নিয়ে আমরা যেন আইন নিজের হাতে তুলে না নেই । পরবর্তীতে আমাদের মনিটরিং থাকবে। এমন কোন বিষয় ঘটলে আমাদের জানালে সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে, কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে বলে মনে করছি না । তবুও পুলিশের টহল বাহিনী সেখানে অবস্থান করবে ।

সার্কেল এএসপি (ত্রিশাল) অরিত সরকার বলেন, খাবারের মান নিয়ে সংঘাতের সৃষ্টি হয়েছিল। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category