• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কমিউনিটি পুলিশিং এর শ্রেষ্ঠ পুরস্কার পেলেন উলিপুর থানার এসআই মশিউর

দিনকাল বিডি ২৪ / ২৯০ Time View
প্রকাশঃ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর থানার এসআই মোঃ মশিউর রহমান শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছেন।

কমিউনিটি পুলিশিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম- এর পক্ষে থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

গত শনিবার(৪ নভেম্বর) দুপুরে কমিউনিটি পুলিশিং ডে- ২০২৩ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এসআই মোঃ মশিউর রহমানের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

কুড়িগ্রাম পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

এক প্রতিক্রিয়ায় এসআই মোঃ মশিউর রহমান বলেন, কাজের স্বীকৃতি পেয়ে ভাল লাগছে। এই স্বীকৃতি আমাকে কর্মক্ষেত্রে আরো দায়িত্বশীল করবে। এজন্য জেলা পুলিশ সুপার স্যারসহ সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category