• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

কালাইয়ে সৎ ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন জোরপূর্বক জমি দখলের অভিযোগ

দিনকাল বিডি / ১৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ৮ মে, ২০২৩

মোঃ ফারুক হোসেন। কালাই (জয়পুরহাট) সংবাদদাতা:

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পাঁচপাইকা গ্রামের মৃত আয়েন উদ্দিন ফকিরের স্ত্রীর নাবালক ছেলের জমি দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বিবির ছেলে মৃত আবু সায়েম হোসেনের নামে একটি ভুয়া দলিল সৃষ্টি করে তার বড় ভাই ছানোয়ার হোসেন এক একর ৫৮ শতক জমি জোরপূর্বক ভোগদখল করে আসছেন এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বড় ছেলে বেলাল উদ্দিন ফকির। সোমবার দুপুরে কালাই প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তার স্ত্রী ও দুই ছেলে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেলাল উদ্দিন ফকির বলেন, তার বাবা মৃত আয়েন উদ্দিন ফকির জীবিত অবস্থায় গত ১৯৭৪ সালের ২ ডিসেম্বর ৮০৮৪ নং একটি দলিল মুলে তৎকালীন ক্ষেতলাল সাব-রেজিস্ট্রার অফিসমূলে আমার ও সৎ ভাই ছানোয়ার হোসেনের নামে তিন একর ১৬ শতক জমি লিখে দেন। পরবর্তীতে আমার বাবা ও মা দুজনেই মৃত্যু বরণ করেন। এমনকি সৎ মা আনোয়ারা বিবি গত বছর মারা গেছেন। দীর্ঘদিন ধরে যে যার মত করে অংশ অনুযায়ী আমরা বাবার জমি ভোগদখল করে আসছি। হঠাৎ করে আমার সৎ ভাই ছানোয়ার হোসেন উক্ত জমির একটি ভুয়া কোবলা দলিল তার ছোট ভাই ও আমার সৎ ভাই সায়েম উদ্দিনের নামে বের করেন। অথচ সায়েম উদ্দিন ১৯৮৯ সালে ৯ বছর বয়সে পুকুরে ডুবে মারা গেছেন। অথচ ওই দলিলে আমাকে বিক্রেতা হিসেবে দেখানো হচ্ছে। যে সময়ে আমার নামে জমি বিক্রির কোবলা দলিল দেখানো হয়েছে, সে সময় আমি ও আমরা সৎ ভাই আবু সায়েম নাবালক ছিলাম। তাছাড়া ওই দলিলের প্রকৃত মালিক আবু সায়েম পূর্বেই মারা গেছেন।

ভুয়া দলিলের বিষয় জানার পর ওই দলিল রোধ নিয়ে আমি আদালতে মামলা করি। নিম্ন আদালত মামলায় আমাকে ন্যায় বিচার হতে বঞ্চিত করেছে। আমি মহামান্য হাইকোর্ট বিভাগে ন্যায় বিচার পেতে সিভিল রিভিশন দায়ের করেছি।

মামলার এমন রায়ের পর থেকে আমি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। অনবরত আমার সৎ ভাই আমিসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দিয়ে যাচ্ছেন। এমনকি বাবার বসতবাড়ী থেকে আমাকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। বর্তমানে আমি পরিবার নিয়ে আমার শ্বশুর বাড়ী উপজেলার রাঁধানগর গ্রামে বসবাস করছি।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের জমি রক্ষাসহ ওই ভুয়া দলিল এক্সপার্টের মাধ্যমে আসল রহস্য উদঘাটন করার দাবী তুলে নিরাপত্তা লাভের জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।

এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সৎ ভাই ছানোয়ার হোসেন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। নিম্ন আদালত আমার পক্ষে রায় প্রদান করেছেন। এর বাহিরে বলার কিছুই নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category