• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কালাইয়ে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

আবাদী জমির ধানগাছ কেটে ঘর নির্মাণ করে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া বাইগুণী গ্রামের জালাল উদ্দিন,পলাশ মিয়া, আনোয়ার হোসেন ও আবুল হোসেনের বিরুদ্ধে।

মাহবুব আলম নামের অভিযোগকারী কালাই থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, তালোড়া বাইগুনী গ্রামের মাহবুব আলমের সহিত একই গ্রামের জালাল উদ্দিনসহ উল্লেখিত বিবাদীর জমিজমা নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছে।

তফসীলি জমি জেলার কালাই উপজেলার গড় বলানী নান্দাইল মৌজায় অবস্থিত। যার এম আর আর খতিয়ান নং ১৬, আর এস নং ৮৩০, দাগ নং ১৬/৫৬ ও ১৭/৫৭, জমির পরিমাণ ১.৯১ একর, জমির ধরণ ধানী।

অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত জমি নিয়ে অভিযোগকারী কালাই সহকারী জর্জ আদালতে মামলা দায়ের করেন। যার নং ১৫৫/২৩। উক্ত মামলার প্রেক্ষিতে আসামী পক্ষ জয়পুরহাট জেলা জর্জ আদালতে মিস আপীল মামলা দায়ের করেন যার নং ০১/২০২৪ এবং মামলা দুইটি চলমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদালত থেকে উক্ত জমির ধরণ অপরিবর্তিত রাখার জন্য ঘর নির্মাণ, মাটি ভরাট, মাটি কর্তন বা অনাধিকার প্রবেশ না করার আদেশ জারি করেন। কিন্তু আসামীগণ আদালতের আদেশ অমান্য করে অভিযোগকারীর দখলকৃত জমির ধান কর্তন করে ঘর নির্মাণ করছেন।

অভিযোগকারী মাহবুব জানান, ৯৬ সাল থেকে আমি ও আমার বাবা দখলে আছি। কোর্টে একটি মামলা চলমান। কোর্ট থেকে বিবাদীর ওপরে অস্থায়ী নিষেধাজ্ঞা আছে। ৫ আগষ্ট এর পরে বিবাদী জালাল বিএনপি করে মর্মে আমার বর্গা দেয়া জমির কাঁচা ধান কেটে জোরপূর্বক ঘর নির্মান করে। আমি বাধা দিতে গেলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দাখিল করেছি।

অভিযুক্ত জালাল বলেন, এই জায়গা আমি বৈধভাবে ক্রয় করেছি। আওয়ামী লীগের প্রভাব ঘাটিয়ে অতীতে আমার বৈধ জায়গাতে আমাকে যেতে দেয়নি। বিভিন্ন মামলা হামলার ভয় দেখিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে। ৫ তারিখে আওয়ামী লীগ পলায়ন করলে আমার জায়গা দখলে নিয়ে ঘর করি।

কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category