• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ ২২ জুয়ারু গ্রেফতার

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজিবপুরে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ পৃথক দুইটি অভিযানে ২২ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজিবপুর থানাধীন কোদালকাটি এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম, ২ টি মোটরসাইকেল ও জুয়া খেলার নগদ অর্থ উদ্ধার সহ রাজিবপুর থানার উত্তর কোদালকাটি এলাকার মোঃ হাসেম আলী (৪৮), ঢষমারা মোহনগঞ্জের মোঃ মোমিনুল ইসলাম (২৮), তেররশিপাড়া এলাকার মোঃ হুরমুস আলী (৩৬), সাজাই সর্দারপাড়ার মোঃ শফিকুল ইসলাম (৪২), মেম্বারপাড়ার মোঃ শাহ আলম (২০), তেররশিপাড়ার মোঃ আবু সামা (৫৭), মোঃ সোলেমান (৪১), মোঃ আবু সাঈদ (৪২), মোঃ ফুলমিয়া (৪৮), কোদালকাটি ব্যাপারীপাড়ার মোঃ নূর আলম (২২), উত্তর কোদালকাটির মোঃ ইব্রাহীম (৩৬), চর সাজাই মন্ডলপাড়ার মোঃ আজিজুল ইসলাম (৫৭), তেররশিপাড়ার মোঃ আঃ খালেক মিয়া (৩৬), ঢুষমাড়া থানার গোয়ালপাড়া এলাকার মোঃ তারা মিয়া (৩৬), ডাটিয়ারচরের মোঃ ফজলুল হক (৫৬) ও খারুভাজ এলাকার মোঃ শহিদুল ইসলাম (৩৫) সহ মোট ১৬ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে নাগেশ্বরী মৌজাস্থ হাজীপাড়া এলাকায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ নাগেশ্বরী সাঞ্জুয়ারভিটা এলাকার মোঃ আব্দুল কুদ্দুস (৬৮), হাজীপাড়ার শ্রী অমল চন্দ্র দাস ওরফে কাচুয়া (৬৫), মোঃ গিয়াস উদ্দিন (৬০), পশ্চিম সাঞ্জুয়ার ভিটা গ্রামের মোঃ আলতাফ হোসেন (৫০), মোঃ আমজাদ হোসেন (৪০) ও মোঃ ছকিয়ত (৪০) সহ মোট ৬ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category