• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুড়িগ্রামে ট্রাকের টায়ার থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

দিনকাল বিডি ২৪ / ১৭৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে অভিনব কৌশলে ট্রাকের টায়ারের ভেতর থেকে বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার(২৫ অক্টোবর) সকালে কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থানাধীন ধরলা ব্রিজের পূর্ব পার্শ্বে পুলিশ চেকপোষ্ট চলাকালে নাগেশ্বরী-কুড়িগ্রাম গামী ট্রাক সিগনাল দিলে ট্রাকের ভেতরে থাকা মাদক কারবারিরা পালানোর সময় চেকপোস্টে দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা রাজশাহী জেলার দুর্গাপুর থানা এলাকার মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম (৫৩), দুর্গাপুর জয়কৃষ্ণপুর পৌরসভার মোঃ সাইফুল ইসলাম (৩২) ও দুর্গাপুর দেবীপুর এলাকার মোঃ জাকির হোসেন (৩০)কে গ্রেফতার করে এবং তাদের ট্রাকটি তল্লাশি করে ট্রাকের চাকার ভেতরে অভিনব কায়দায় ফিটিংকৃত অবস্থায় ১৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিরা চতুরতার সাথে ট্রাকের চাকার ভেতরে অভিনব কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের চেষ্টা করেছিলো। কিন্তু কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি ও চৌকস তৎপরতায় তাদের পরিকল্পনা ব্যার্থ হয়। এই সংক্রান্তে মাদক কারবারি, পরিবহণকারী চালকের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়। এর সাথে আরো কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান চালমান রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category