• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল মুয়াজ্জিনের

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বালু বোঝাই একটি ট্রাক্টরের চাপায় নায়েব আলী (৭৫) নামের এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলা ভাঙ্গামোড় ইউনিয়নের খোলাহাট বাজার খরিবাড়ী বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের বাসিন্দা এবং পেশায় তিনি একটি মসজিদের মুয়াজ্জিন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধার দিকে উপজেলা ভাঙ্গামোড় ইউনিয়নের খোলাহাট বাজার থেকে বেপড়োয়া গতিতে বালু বোঝাই একটি ট্রাক্টর খরিবাড়ীর দিকে যাচ্ছিল। এসময় পথচারী বৃদ্ধ নায়েব আলী খোলাহাট থেকে বাড়ী আসার পথে ভাঙ্গামোড় বাবুপাড়া এলাকায় পৌঁছালে একটি বালু বোঝাই ট্রেক্টরের চাপায় ঘটনাস্থলে নিহত হয়েছেন তিনি। ঈদের আগে বৃদ্ধ নায়েব আলীর মৃত্যুতে ওই পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category