• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ৫

দিনকাল বিডি / ১৮৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পৃথক দুইটি অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী পৌরসভাধীন পূর্ব বালাটারী এলাকা থেকে নাগেশ্বরী পচিম রামখামা নাগরাজ এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ জিয়ারুল ইসলাম(২৬), চান্দেরহাট এলাকার মোঃ সাজু মিয়া (২৪) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বেড়াভাঙ্গা গ্রামের মোঃ ইসরাফিল ওরফে মাহাবুব (৩৮)কে ৪৮ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ব্যাটারী চালিত অটোরিক্সাসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬ নং কাশিপুর ইউনিয়নের অনন্তপুর (মাঠের পাড়) এলাকা থেকে ফুলবাড়ী অনন্তপুর মাঠেরপাড় এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ সিরাজুল ইসলাম(২৭) ও জাহিদুল ইসলাম (৩০)কে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে ফুলবাড়ী থানার একটি টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category