• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে বালু বোঝাই ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টর চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১টার দিকে উপজেলা সদরের ব্র্যাকমোড় থেকে শেখ হাসিনা ধরলা সেতু সড়কের পানিমাছকুটি কাশিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মেরাজ হোসেন (৪)। সে ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আছিয়ার এলাকার স্বপন মিয়ার ট্রাক্টর ধরলা নদী চর থেকে বালু বোঝাই করে ফুলবাড়ী সদরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি কাশিয়াবাড়ী এলাকায় পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু মেরাজকে চাপা দেয়। ট্রাক্টর চাপায় গুরুতর আহত হয় শিশু মেরাজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, ট্রাক্টর চালক পলাতক রয়েছে। ট্রাক্টরটি আটক করে থানায় আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category