• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

কুড়িগ্রামে বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ জুন, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বাল্য বিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে সংলাপ অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংলাপ অনুষ্টিত হয়।
ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ইউনিসেফের সহযোগীতায় বাল্য বিবাহ এবং শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপে অংশ নেন মোগলবাসা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্্র এর উপসহকারি মেডিকেল অফিসার প্রবীর মিত্র, মোগলবাসা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই, সহকারি প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মোগলবাসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু বক্কর, সংরক্ষিত মহিলা মেম্বার মোছা: গোলাপী বেগম, সহকারি শিক্ষক ফিরোজা বেগম, দিলারা আফরিন, ইমাম মোঃ মজুনু মিয়া প্রমুখ। এছাড়া উক্ত সংলাপে শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বাল্য বিবাহ বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category