• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

কুষ্টিয়ায় নারীর মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ১৮০ Time View
প্রকাশঃ শনিবার, ১ নভেম্বর, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রেলসেতুর নিচ থেকে রোকেয়া খাতুন (৫২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রেল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোকেয়া খাতুন রাজবাড়ী জেলার গোয়ালন্দ নতুনপাড়া এলাকার আব্দুল ওহাবের স্ত্রী। মরদেহ শনাক্ত করেন তার ছেলে মো. রাসেল।

রাসেল জানান, ‘তার মা মানসিক সমস্যায় ভুগছিলেন প্রায় তিন-চার বছর ধরে। শুক্রবার সকালে গোয়ালন্দ রেলস্টেশনে তাকে দেখা গিয়েছিল, এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে কুমারখালীতে তার মায়ের মরদেহের খবর পান তিনি। ’ তার ভাষ্যমতে,‘ধর্ষণের পর তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশের সন্দেহ। সেজন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টার দিকে এলাকাবাসী রেলসেতুর নিচে রক্তাক্ত অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) ও সুরতহাল প্রতিবেদক আব্দুর রশিদ বলেন, ‘মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি এখনই নিশ্চিত নয়। ’

এ ব্যাপারে, কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ‘মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category