• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় গুলিসহ সেচ্ছাসেবক দলের নেতা আটক

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাহমুদর হাসান পাতা (৪৪) নামে একজনকে গুলিসহ আটক করা হয়েছে। তিনি দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (২০ জুন) গভীর রাতে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে এ অভিযান চালানো হয়। সকাল ৬টা পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করেন।

আটক মাহমুদর হাসান পাতা একই গ্রামের এমদাদুল ইসলাম দাউদের ছেলে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, এ বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা গ্রহণ ক‌রে আদালতে পাঠানো হবে।” , মাহমুদর হাসান পাতার কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে আমরা অবগত নন।

দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক আসাদ জানান, মাহমুদর হাসান পাতা দলটির উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক। তবে তিনি গুলিসহ আটকের বিষয়ে অবগত নন বলে জানান। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category