• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

কু‌ষ্টিয়ায় যুবককে গু‌লি করে হত্যা

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ বুধবার, ১১ জুন, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ জুন) রাত নয়টার দিকে কুষ্টিয়া উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের পা‌শে গু‌লি‌বিদ্ধ লাশ‌টি পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থে‌কে এক শটগান, মটরসাইকেল ও কয়েকরাউন্ড গু‌লি জব্দ ক‌রে‌ছে পুলিশ।

নিহত টুটুল হো‌সেন (৪০) ওই গ্রামের প্রয়াত মু‌ক্তি‌যোদ্ধা তুরাব হোসে‌নের ছে‌লে। তি‌নি দীর্ঘদিন প্রবা‌সে থে‌কে দে‌শে ফি‌রে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে‌হেদী হাসান এ তথ্য নিশ্চিত করে ব‌লেন,রা‌তে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থা‌নে টুটু‌লের লাশ প‌ড়ে থাক‌তে দে‌খে পু‌লিশ‌কে খবর দেই স্থানীয়রা। পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে লা‌শের পাশ থে‌কে এক‌টি শটগান,ক‌য়েকরাউন্ড গু‌লি ও মটরসাইকেল জব্দ ক‌রে‌ছে। মু‌খে আঘাত করা হ‌য়ে‌ছে। ধারনা কর‌ছি অন‌্য কোথাও হত‌্যা ক‌রে লাশ ফে‌লে গে‌ছে। ঘটনাস্থ‌লে আছি। এ ঘটনায় তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category