• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুষ্টিয়ায় সড়কে বাসে ডাকাতি, হামলায় চালক আহত

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ শনিবার, ২২ মার্চ, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২২ মার্চ) ভোরে মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙা বটতৈল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি বাসের যাত্রীদের কাছ থেকে ডাকাতেরা টাকা ও মালপত্র লুটে নেয়।

এ সময় ডাকাতদের হামলায় বাসের চালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বাসচালক আমজাদ হোসেন বলেন, ঢাকা থেকে তাঁদের বাসটি রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়। কুষ্টিয়া কাউন্টারে রাত সাড়ে ৩টায় যাত্রী নামিয়ে সেহরি শেষ করে যাত্রী নামাতে মেহেরপুর কাউন্টারে যাচ্ছিলেন। ভোররাত সাড়ে ৪টার দিকে সড়কে গাছ ফেলে এবং একটি ট্রাক আড়াআড়ি রাখা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়।

এ সময় আমজাদের বাসসহ কয়েকটি ট্রাক ও নসিমন আটকা পড়লে একদল মুখোশধারী ব্যক্তি জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে গাড়ি থামাতে বলে। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তাতে একটি আঙুল কেটে যায়। অস্ত্রের মুখে যাত্রী ও বাসের স্টাফদের মারধর করে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামালসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

আমজাদ হোসেন বলেন, ‘বাসে পাঁচজন যাত্রী ও চারজন স্টাফ ছিলেন। এ সময় আটকে পড়া অন্য গাড়িগুলোতেও ডাকাতি হয়। ডাকাতের মারধরে আমি আহত হই। এ সময় হেলপার আমিনের সহযোগিতায় বাস ঘুরিয়ে কুষ্টিয়ার দিকে চলে আসি। ফিরে এসে আমি হাসপাতালে ভর্তি হই।’

এ ঘটনাটির বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category