• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

দিনকাল বিডি / ২২৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নারায়নপুর ইউনিয়নের কালারচর এলাকার কারিগর পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম জয়েন উদ্দিন(৬০) । সে ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, জয়েন উদ্দিন বুধবার বিকালে বাড়ির নিকট দিয়ে চলে যাওয়া বিদ্যুতের লাইনের পাশের একটি গাছের ডাল কাটতে যায়। এসময় গাছের আংশিক কাটা ডাল হেলে বিদ্যুতের লাইনের উপর পড়ে। পরে পুরো গাছটি বিদ্যুতায়িত হলে গাছে থাকা জয়েন উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
এবিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত (ওসি) গোলাম মর্তূজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category