• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে চুরি যাওয়া অটোরিকশা ও মোটরসাইকেলসহ চোরাই কাজে ব্যবহৃত বোল্ডকাটার উদ্ধার করে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৬ জানুয়ারি রাতে ভূরুঙ্গামারী থানা এলাকা থেকে একটি অটো চুরি করে নাগেশ্বরীর দিকে যাওয়ার সময় নাগেশ্বরী থানাধীন ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী গামী বাঁশতলা নামক স্থানে থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে যাত্রীবেশে থাকা অটোচোর চক্রের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি বোল্ট কাঁটার ও চোরাই অটো এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আরাজী পাইকেরছড়া গ্রামের মোঃ জরিপ উদ্দিন (২৭), দেওয়ানের খামার এলাকার মোঃ শাহীন আলম (২৮), মোঃ আসাদুল হক (৩৬) ও ছোট খাটামারী গ্রামের মোঃ মফিজুল ইসলাম (৪০)কে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি) মোঃ রুহুল আমীন বলেন, নাগেশ্বরী এলাকা থেকে অটোরিকশা চুরি করে দীর্ঘদিন যাবৎ অন্যত্র পাচার করে আসছিল এই চক্রটি। নাগেশ্বরী থানা পুলিশ দীর্ঘদিনধরে এই চক্রটির কার্যক্রম অনুসরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৬ জানুয়ারি চোরাই অটো ও মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় নাগেশ্বরী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category