• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে কৃষকের চুরি হওয়া পাম্প উদ্ধার: দুই চোর গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষকের জমিতে পানি দেওয়ার কাজে ব্যবহৃত শ্যালো পাম্প চুরির মূলহোতাসহ ২ চোরকে চোরাই মালামাল বিক্রির সময় গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি নাগেশ্বরী উপজেলার টুপিমারি এলাকাট মোঃ আমিনুল ইসলামের জমিতে সেচ দেওয়ার শ্যালো পাম্প তার জমির পার্শ্বে মেশিনঘর থেকে তালা ভেঙ্গে চুরি হয়। নাগেশ্বরী থানা পুলিশ চুরির সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে চোরাই মালামাল উদ্ধার ও চোর চক্রকে গ্রেফতারের লক্ষ্যে গোপন তথ্য সংগ্রহসহ বিভিন্ন ভাবে অনুসন্ধান করতে থাকে।

এমতাবস্থায় গত ২৭ জানুয়ারি নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকার ভাংড়ি মালামালের দোকানে চোরাইকৃত শ্যালো পাম্প বিক্রয়ের সময় নাগেশ্বরী শালমারা এলাকার মোঃ আপেল মাহমুদ (৩২) ও মোঃ মোখলেছুর রহমান (২৫)কে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীরা নাগেশ্বরী থানা এলাকার সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। এই বিষয়ে নাগেশ্বরী থানায় একটি চুরি মামলা রুজু করা হয়েছে। এদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, বিষয়টি আমরা গুরত্বের সাথে দেখছি। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category