• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ছাত্র হত্যাসহ তিন মামলায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা-ভাংচুর ও এক শিক্ষার্থী হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দক্ষিণ নামাজের চর গ্রামের উমর আলীর ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর আব্দুর রশিদ(৪৫) ও কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ইলেম উদ্দিনের ছেলে ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন(৪০)। শনিবার(২ নভেম্বর) বিকালে মীর আব্দুর রশিদকে খেওয়ার চর বাজার থেকে ও রাত সাড়ে ৮টায় সোহরাব হোসেনকে যাত্রাপুর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ৪ আগষ্ট কুড়িগ্রাম জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর দফায় দফায় হামলা ও ভাংচুর চালায় আওয়ামীলীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের হামলায় শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আশিকুর রহমান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ছাত্র-জনতার ওপর হামলা-ভাংচুরের দুই মামলা ও শিক্ষার্থী আশিকুর রহমান হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা মীর আব্দুর রশিদ ও সোহরাব হোসেনকে গ্রেপ্তার করা হয়।

রোববার(৩ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category