• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুড়িগ্রাম স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম জেলার সকল উপজেলার অংশগ্রহণে জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্ট- ২০২৪ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রেদওয়ানুল হক দুলাল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সাইদ হাসান লোবান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসাইন সহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম সদর উপজেলা বনাম ফুলবাড়ী উপজেলা। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন আগামীর সম্ভবনাময় কুড়িগ্রামকে সামনে এগিয়ে নিতে এবং যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় ক্রীড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশ এই ধরনের কার্যক্রমে সবসময় পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category