• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুড়িগ্রামে ঢাকাগামী বাস তল্লাশী করে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ঢাকাগামী বাস তল্লাশী করে ৬কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কুড়িগ্রাম ‘মজিদা আদর্শ ডিগ্রী কলেজ’ সংলগ্ন রাস্তায় তল্লাশি করে নাগেশ্বরী উপজেলার হুর কাটারী গ্রামের মাদক কারবারি মোঃ মুকুল (২০) ও শুকাতি বোর্ডঘর গ্রামের মোহাম্মদ নূরনবী সরকার (৩৫)কে যাত্রী সেজে ব্যাগে থাকা ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞেসায় তারা জানায়, দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন জায়গায় কৌশলে মাদক পরিবহন করে আসছিল।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category