• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ৪

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার বিকালে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী (বলদীটারী) এলাকা থেকে একটি ব্যাটারী চালিত ইজিবাইকের সীটের নীচ লুকানো অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করে অটোরিকশাটি জব্দ করা হয়।

একইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ভাঙ্গামোড় (ছড়ারপাড়) এলাকা থেকে একাধিক মামলার আসামী বানিয়াটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ তুষার হক (২১), বোয়াইলভীর গ্রামের শ্রী রনজিত রায় (২৮)কে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে৷ এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

অপরদিকে নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার মৌজাস্থ উত্তর ব্যাপারীরহাট থেকে সন্তোষপুর পুলিশপাড়ার কুখ্যাত মাদক কারবারি মাসুদ রানা (৩৭) ও ভূরুঙ্গামারী থানাধীন শিংঝাড় জয়মনি গ্রামের আমির হোসেন (৪০)কে ১৫ কেজি ১’শ গ্রাম গাঁজা ও ১০৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category