• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

দিনকাল বিডি / ২৩৭ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মেহেদী হাসান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী এবং ওই এলাকার ফারুক হোসেনের ছেলে।
কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, দুপুরে মেহেদী হাসান বাড়িতে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করে তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category