• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে মাদক, চোরাচালান ও হত্যা মামলার আসামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুুড়িগ্রামের রৌমারীতে মাদক, চোরাচালান ও হত্যা মামলার কুখ্যাত আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রৌমারীর সীমান্তবর্তী এলাকার কুখ্যাত চোরাচালান কারবারী, ২০১৯ সালে হত্যা মামলা, ২০২০ সালে বিজিবি’র সরকারি কাজে বাধা প্রদান করায় হামলার মামলা এবং তার বিভিন্ন সালে মাদক ও চোরাচালান মামলা রয়েছে, সেই কুখ্যাত রফিকুল ইসলামকে শনিবার রাতে ওয়ারেন্টমুলে গ্রেফতার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামী রৌমারী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে নানা অপকর্মের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, মাদক হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে এবং পূর্বের ৪ টি মামলা রয়েছে। শনিবার ১৩ জানুয়ারি রাতে তাকে সাজা ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category