• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে মাদক বিরোধী জনসচেতনতা ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে মাদক বিরোধী জনসচেতনতা সভা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমস্বরে মাদকের বিরুদ্ধে সচেতন হয়ে প্রতিরোধ গড়ে তুলার এবং পুলিশকে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সহায়তার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রায় দুই শতাধিক স্বপ্নবাজ স্মার্ট শিক্ষার্থী একটি আলোকিত কুড়িগ্রামকে বিশ্বের বুকে স্বগর্ভে এগিয়ে নিতে নেতিবাচক, এন্টি-সোস্যাল কার্যক্রমকে পেছনে ফেলে ইতিবাচক কমিউনিটি গড়তে শপথবদ্ধ হোন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুড়িগ্রাম জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী জনসচেতনতা সভা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টিম ও কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয় টিম।

মাদক বিরোধী জনসচেতনতামূলক সভা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, এনএসআই ডিডি মোঃ আকরাম হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবু জাফর, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category